ডাকসু নির্বাচন

ভোট পড়েছে ৭৮.৩৩ শতাংশ, কোন হলে কত

ভোট পড়েছে ৭৮.৩৩ শতাংশ, কোন হলে কত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৭৮.৩৩ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে সূর্যসেন হলে। যেখানে ভোটদান হার ৮৮ শতাংশ, শেখ মুজিবুর রহমান হলে ৮৭,শতাংশ, কবি জসীম উদ্দীন হলে ৮৬ শতাংশ, বিজয় একাত্তর হলে ৮৫.০২ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা ৮৪.৫৬ শতাংশ, অমর একুশে হল ৮৩.৩০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হল ৮৩.৩৭ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হলে ৮৩ শতাংশ, এবং স্যার এ এফ রহমান হলে ৮২.৫০ শতাংশ ভোট পড়েছে। ফজলুল হক মুসলিম হলে ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হলে ৮২.৪৪ শতাংশ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৮০.২৪ শতাংশ, রোকেয়া হলে ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৬৮.৩৯ শতাংশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৬৭.০৮ শতাংশ, কবি সুফিয়া কামাল হলে ৬৪ শতাংশ, শামসুন নাহার হলে অংশগ্রহণের হার ৬৩.৬৭ শতাংশ।

বিজ্ঞাপন

Amardesh_du

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে দুপুরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়। এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাত ১২টার পূর্বেই ফলাফল প্রকাশ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন