পোলিং এজেন্টদের ভোটার তালিকা দেখতে না দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর। বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু পর পরই তিনি এ অভিযোগ করেন।
শেখ নূর উদ্দিন আবির অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে তার পোলিং এজেন্টরা ছবিসহ ভোটার তালিকা দেখতে পারছেন না৷ ছবিসহ ভোটার তালিকা দেখতে না পারলে ভোটের স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে বলেও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ‘আমার পোলিং এজেন্টরা ফোন করে জানাচ্ছেন, কেন্দ্রগুলোয় তাদের ছবিসহ ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না। তালিকায় ছবি থাকলেও সেটা শুধু রিটার্নিং কর্মকর্তারা দেখতে পারছেন। ছবিসহ ভোটার তালিকা যদি এজেন্টরা দেখতে না পান, তাহলে তাঁরা কীভাবে ভোটার শনাক্ত করবেন। জাল ভোট হচ্ছে কি না, সেটা কীভাবে শনাক্ত করবেন?’
সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। বিকেল পাঁচটা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফল গণনা শুরু হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বুধবার সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া।” তিনি জানান, ২৮ হাজার ৯০১ জন ভোটার রাকসু নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে নারী ৩৯.১০ শতাংশ, পুরুষ ৬০.৯০ শতাংশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

