ইউসিএসআই ইউনিভার্সিটির কম্পিউটার ফ্যাকাল্টির নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

ইউসিএসআই ইউনিভার্সিটির কম্পিউটার ফ্যাকাল্টির নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন (FCS&DI)-এর নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষক অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন। তিনি সোমবার (১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

নবনিযুক্ত ডিনকে স্বাগত জানান ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ সামিউর রশিদ, ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ লুবাব রাহমান, FCS&DI-এর ফ্যাকাল্টি সদস্য এইচ এম মোস্তাফিজুর রহমান, নিয়াজ মাখদুম এবং শিক্ষার্থী প্রতিনিধিরা।

অধ্যাপক ড. হোসেন প্রযুক্তি শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে কয়েক দশকের সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে ইউসিএসআই-তে যোগ দিয়েছেন। এর আগে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির (FSIT) ডিন ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা, এজেন্টিক AI, এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর অবদান স্বীকৃত। তাঁর রয়েছে ২৫০টিরও বেশি গবেষণা প্রকাশনা, যার মধ্যে রয়েছে বই, জার্নাল, কনফারেন্স পেপার ও প্রযুক্তিগত প্রবন্ধ। গুগল স্কলার অনুসারে তাঁর সাইটেশন সংখ্যা ৩,০০০-এর বেশি।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী। গবেষণার জন্য তিনি ফ্রান্সের লুমিয়ের লিওঁ বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল এবং সুইডেনের লিনেউস বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ফেলোশিপ সম্পন্ন করেন।

তাঁর উদ্ভাবিত ‘বাংলা-২ ব্রেইল মেশিন’ দেশের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। উদ্ভাবন ও একাডেমিক ক্ষেত্রে

অবদানের জন্য তিনি পেয়েছেন তিনি ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড (২০১১), ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড (২০১৬) এবং সিএসও-এশিয়া বেস্ট প্রফেসর ইন আইটি অ্যাওয়ার্ড (২০১২) লাভ করেন।

এছাড়াও তিনি এডি সায়েন্টিফিক ইনডেক্স থেকে টপ রিসার্চার অ্যাওয়ার্ড এবং ২০২২ সালে ৪২তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসে ‘এসিএম ডি-বালসি’ অ্যাওয়ার্ড অর্জন করেন।

অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন তার উদ্ভাবনী গবেষণা, একাডেমিক নেতৃত্ব এবং শিক্ষা উন্নয়নমূলক কাজের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে চলেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন