প্রকৌশলী রুহুল আলম সভাপতি, প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু সাধারণ সম্পাদক এবং প্রকৌশলী মহব্বত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (ডেজা) ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় রমনাস্থ ডুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)'র সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাকর্মীদের উপস্থিতিতে এবং সবার সম্মতিক্রমে প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম জহিরকে প্রধান পৃষ্ঠপোষক, প্রকৌশলী রুহুল আলমকে সভাপতি, প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুকে সাধারণ সম্পাদক এবং প্রকৌশলী মহব্বত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
১৫১ সদস্যের নবগঠিত এই কমিটি অ্যাসোসিয়েশনের কল্যাণে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাধারণ সদস্যদের জন্য করবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

