আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যরাতে নতুন কর্মসূচি ঘোষণা দিল ডাকসু

আমার দেশ অনলাইন

মধ্যরাতে নতুন কর্মসূচি ঘোষণা দিল ডাকসু

সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংস ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ফেসবুকে পোস্টের মাধ্যমে ভিপি সাদিক কায়েম এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

পোস্টে ডাকসু ভিপি লেখেন, নরসিংদীসহ সারা দেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ডাকসু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এটি শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে শুরু হবে।

প্রসঙ্গত, নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মাঝামাঝি একটি সরিষাক্ষেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন