কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য নিজেকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের নির্বাচনি এলাকার মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে তাকে এ কথা বলতে শোনা যায়।

বিজ্ঞাপন

ভিডিওতে আমির হামজা বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’

তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে এবং কোন অনুষ্ঠানে বক্তব্যটি দেওয়া হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্য আমির হামজা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মধ্যে টানাপোড়েন চলছে বলে জানা গেছে।

এর আগে আমির হামজা কুষ্টিয়া মেডিকেল কলেজের উন্নয়ন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়েও প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন