কথা রাখলেন মহসিন হলের সাদিক হোসেন শিকদার

হল প্রশাসনের সহযোগিতায় ১০০ শিক্ষার্থীর খাটের ব্যবস্থা করলেন ভিপি সাদিক

হল প্রশাসনের সহযোগিতায় ১০০ শিক্ষার্থীর খাটের ব্যবস্থা করলেন ভিপি সাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে হাজী মহসিন হলের ভিপি নির্বাচিত হয়েই হল প্রশাসনের সহযোগিতায় শোয়ার জন্য একশো শিক্ষার্থীদের খাটের ব্যবস্থা করেছেন সাদিক হোসেন শিকদার।

গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের এই খাট দেওয়া হয়। এর আগে সোমবার সরেজমিনে গিয়ে মহসিন হলে ফ্লোরিং করা শিক্ষার্থীদের দুরবস্থা দেখেন তিনি। এরপর হল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে খাটগুলোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ভিপি সাদিক জানান, ফ্লোরিং করা শিক্ষার্থীদের মধ্যে কয়েক দিন পর আরও ২০০ খাট দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের মানসম্মত জীবনযাপন করতে যা যা প্রয়োজন মহসিন হলে তা আনা হবে। শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা বৃদ্ধির জন্য যা করার দরকার তা আমরা করবো ইনশাআল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন