চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে প্রায় ২০ জনকে থ্রিপিস, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট উপহার দেন তিনি।
ক্যাম্পাসের এতিম শিশু, পরিচ্ছন্নতাকর্মীর সন্তান ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘এক টাকায় শিক্ষা’র মাধ্যমে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং ঈদের আনন্দ ক্যাম্পাস-সংশ্লিষ্ট এতিম শিশু, পরিচ্ছন্নতাকর্মীর সন্তান ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যেও ছড়িয়ে দিতে মূলত এই উদ্যোগ। এই ঈদ যেন সবার মাঝে শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে, সেই প্রচেষ্টা থাকবে আমার।
এ সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহসভাপতি মো. নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, সহনাট্য সম্পাদক ও রশিদ চৌধুরী হোস্টেলের স্বাস্থ্য ও আবাসন সম্পাদক জামিল হোসেন, ছাত্রদল কর্মী শিমুল, প্রত্যয় বড়ুয়া প্রমুখ নেতা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

