জবি ছাত্রদলের ৪৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

জবি ছাত্রদলের ৪৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৪৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে গত বছর ২৪ ডিসেম্বর জবি শাখা ছাত্রদলের মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও সামসুল আরেফিনকে সদস্যসচিব করে কমিটি ঘোষণা করা হয়। প্রকাশিত পূর্ণাঙ্গ এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ২০৫ জন ও সদস্য পদে ২৫৩ জন।

কমিটির সদস্যসচিব সামসুল আরেফিন বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের পর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ ছাত্রদল কমিটি দিতে পেরেছি। ফ্যাসিস্ট বিরোধী এই আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে প্রাপ্য স্থান দিতেই কমিটি বড় করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন