কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচারণা

কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচারণা

রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কাপ্তাই নতুন বাজার শাখার কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা। আগামী ৩০ আগস্টের নির্বাচনকে সামনে রেখে কাপ্তাইয়ের অটোরিকশা, সংগঠন কার্যালয় এবং বিভিন্ন অলিগলিতে রঙ-বেরঙের পোস্টার ও ব্যানার টাঙিয়ে প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন। চালক ও সাধারণ সদস্যদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিচ্ছেন।

বিজ্ঞাপন

এ নির্বাচনে ২২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী। সভাপতি পদে মো. আবু বক্কর ছিদ্দিক ও মো. ইমান আলী, সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন ও মো. মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. হারুনুর রশিদ, মো. দিদারুল আলম ও মো. মোজাহিদুল ইসলাম জুয়েল, সহসাধারণ সম্পাদক পদে মো. মিয়া হোসেন, মো. মনির আহমেদ, মো. ফারুক ও মো. শাহ আলম।

সাংগঠনিক সম্পাদক পদে মো. রাসেল ফকির ও মো. রাজা মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ও মো. নাছির, অর্থ সম্পাদক মো. আমির হোসেন ও মো. সেলিম, দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন ও বাবু বাবলু কুমার নাথ, প্রচার সম্পাদক মো. খায়রুল, মো. জামাল মিয়া ও মো. জাহাঙ্গীর আলম।

কার্যকরী সদস্য হলেন: মো. শহীদুল্লাহ্, আলো বিকাশ চাকমা ধন্যা, মো. শামীম হোসেন ও মো. বায়েজিদ আলি।

নির্বাচন কমিশনার মো. কামাল হাকিম ও সদস্য সচিব মাহামুদুর রহমান জানান, আগামী ৩০ আগস্ট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অটোরিকশা শ্রমিক ইউনিয়নের এই নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...