সিলেটের ওসমানীনগরে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাকের চাপায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এতে আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
গত ১৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে একই স্থানে (কাশিকাপন এলাকা) একটি প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছিলেন। ঘন ঘন এমন দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

