ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দেশটি ও তার মিত্র দেশগুলোর পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপসহ ছয় দফা দাবি জানিয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন নামে একটি সংগঠন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে (ডুজা) এক সংবাদ সম্মেলন আয়োজন করে এই ৬ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য সচিব আলামিন আটিয়া বলেন, এডলফ হিটলার দ্বারা বিতাড়িত ইহুদিদের নিয়ে ১৯৪৮ মুসলমানদের পবিত্র ভূমিকে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে আজ তারা প্যালেস্টাইনের নারী ও শিশুদের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে ভূমি খালি করে তা দখলে করে ইসরাইল রাষ্ট্রকে সম্প্রসারণের অপপ্রয়াসকে বাংলাদেশ সচেতন নাগরিক হিসেবে আগ্রাসন বিরোধী আন্দোলন বাংলাদেশের সরকারকে ছয় দফা দাবি মেনে নিতে আহ্বান জানান।
তাদের দাবিগুলো হলো-
পাসপোর্টে ইসরাইল সন্ত্রাসী দেশ আখ্যায়িত করে পুনরায় দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা; ইসরাইল ও তাদের মিত্রদের সকল পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপ করা; ইসরাইলে ভ্রমণে আছে এমন ব্যক্তিদের বিমানবন্দরে বিশেষ জিজ্ঞাসাবাদের আওতায় আনা; মজলুম রাষ্ট্র ফিলিস্তিনের অনুদান পাঠানো সকল পণ্যে শুল্ককরমুক্ত ঘোষণা করা; এই হত্যাযজ্ঞ বন্ধে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বিশ্বনেতাদের নিয়ে ফিলিস্তিনে মহাসমাবেশ করা এবং ওআইসি ও আরবলীগকে ইসরাইলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার চিন্তা করার আলোচনা তোলা এবং জাতিসংঘে ইসরাইলের বর্বরোচিত হামলার জন্য তাদের সদস্যপদ বাতিলের দাবি তোলা।
এছাড়াও একই দাবিতে আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাহমুদুল হাসান মারুফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ শাকিল, ঢাকা মহানগর প্রতিনিধি হাসিব শিকদার ও কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েল খান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

