প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী
ছবি: আমার দেশ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে তারা মনোনীত হয়েছেন।

বিজ্ঞাপন

ইউজিসির চূড়ান্ত তালিকা অনুযায়ী, ২০১৯ সালে বাকৃবি থেকে ৬ জন, ২০২০ সালে ৬ জন এবং ২০২১ সালে ১ জনসহ মোট ১৩ জন শিক্ষার্থী এ মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত হয়েছেন। উল্লেখ্য, তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থী এই তালিকায় স্থান পেয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত ৬ শিক্ষার্থী

ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা, কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস, পশুপালন অনুষদের শারমীন ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সান্তা ইসলাম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাহাবুদ্দিন আহমেদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের নাফিস তাসনিম বিন্তি।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীত ৬ শিক্ষার্থী

ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসাইন, কৃষি অনুষদের মোছা. আয়েশা সিদ্দিকা, পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রানী পাল এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু।

২০২১ শিক্ষাবর্ষে মনোনীত ১ শিক্ষার্থী

ভেটেরিনারি অনুষদের ফারহানা বিনতে ফেরদৌস। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং গবেষণা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে এ পদক দেওয়া হয়। ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ স্বর্ণপদক প্রদান করে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন