রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: আমার দেশ

রামপাল উপজেলার সদর ইউনিয়নের খুলনা-মংলা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় রামপাল থানাধীন ভাগা বাজার চৌরাস্তা থেকে প্রায় ১০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ইবারাত আলী (৫০)। তিনি রামপাল থানার ইসলামাবাদ গ্রামের কওসার আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, মংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী (খুলনা মেট্রো-জ ০৫-০২০) নম্বরের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ইবারাত আলী সড়কে ছিটকে পড়েন। পরে বাসটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে রামপাল থানার এসআই আমানুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলটি মহাসড়কে হওয়ায় কাটাখালী হাইওয়ে থানাকে অবহিত করা হয়। পরে হাইওয়ে থানা পুলিশ এসে আইনি প্রক্রিয়া শুরু করে।

দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে রামপালের কামাল ফিলিং স্টেশনে আটক রয়েছে।

রামপাল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্তিপূর্ণ রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন