কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের সময় সরঞ্জামসহ চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বটতলী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষে কয়েকজন মাদক সেবন করছে। অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকসেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুরুল আমিন (৩০), নাপিতখালী ঘোনারপাড়ার আব্দুল খালেকের ছেলে মাসুদ করিম (২৩), ঈদগাঁও বাজার এলাকার মৃত আবদুস সালামের ছেলে হারুন রশিদ (৩৫) এবং চকরিয়া উপজেলার রমজান আলীর ছেলে হাসান রিয়াদ (২৬)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদার।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

