রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের দায়িত্বে ফাহির ও তাসিন

রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের দায়িত্বে ফাহির ও তাসিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফাহির আমিনকে সভাপতি ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাসিন খানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার, ৩৩ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কেএএম সাকিব।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নুসরাত ঈশিতা এবং মো. আব্দুর রহিম। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল বারিক ও মাহমুদুল হাসান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম রিজন, প্রচার সম্পাদক মাইনুল ইসলাম রাজু, তথ্যপ্রযুক্তি সম্পাদক রাকিবুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হাসান ও গবেষণা ও উন্নয়নবিষয়ক সম্পাদক মোছা. নুসরাত জাহান নওরিন।

ছাত্রকল্যাণ সম্পাদক মো. ফেরদৌস শরিফ, ক্রীড়া সম্পাদক শাহিন ইসলাম, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক মাসকোয়াত হাসান সৌমিক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক আবু ছালেহ শোয়েব। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাসিব জাওয়াদ, মো. লাবু হোসেন, জাকিয়া ইসলাম রোজা, মো. আল ফারাবি, মো. হাবিবুল্লাহ বাহার, শাহজাহান তপু ও মো. কাউসার হোসেন।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, আবাসন, পরিবহন, খাদ্যসংকট নিরসন, সর্বোপরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের মতো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২০১৭ সালের ২১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন