‘একুশের আয়োজনে শিক্ষক সমিতির না‌মে কাউ‌কে সম্পৃক্ত না করার দাবি’

ঢাবি সংবাদদাতা

‘একুশের আয়োজনে শিক্ষক সমিতির না‌মে কাউ‌কে সম্পৃক্ত না করার দাবি’

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের আয়োজন উদযাপনসহ কোনো কার্যক্রমে শিক্ষক সমিতির নামে কাউকে সম্পৃক্ত না করার দাবি জানি‌য়ে‌ছে ঢা‌কা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের (ঢা‌বি) বিএন‌পি-জামায়াত সম‌র্থিত শিক্ষক‌দের সংগঠন সাদা দল।

রোববার সংগঠ‌নের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত ঢা‌বি উপাচার্য অধ‌্যাপক ড. নিয়াজ আহ‌মেদ খান‌কে দেওয়া এক স্মারক‌লি‌পি‌তে এ দা‌বি জানানো হয়।

বিজ্ঞাপন

নেতারা বলেন, নিজেদের এখনও বৈধ দাবি করে গত ২৫ জানুয়ারি আপনার বরাবর পত্র দেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিরোধিতা এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অনুগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক সমিতি; যা আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। শিক্ষক সমিতির নামে দেয়া এই পত্রের বক্তব্য প্রত্যাখ্যান করছি আমরা।

তারা ব‌লেন, ২০২৪ সালে শিক্ষক সমিতি নির্বাচনে নীল দল ছাড়া অন্য কোনো দল ও প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ না করায় নীল দলের প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পক্ষে নির্লজ্জ ভূমিকা পালন করায় গত আগস্টে তৎকালীন শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করে সাদা দল। শুধু তাই নয়, স্বৈরশাসক খুনি শেখ হাসিনার সরকারের পতন ও দেশ ছেড়ে পালানোর ঠিক দুদিন আগেও গণভবনে উপস্থিত হয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন নীল দলের নেতারা। শিক্ষক সমিতির গণবিরোধী এই ভূমিকার জন্য এরই মধ্যে একটি গণধিকৃত সংগঠনে পরিণত হয়েছে তারা। ফলে দেশের বিবেকবান অনেকেই তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

শিক্ষক সমি‌তির শা‌স্তি ও অমর একু‌শের আ‌য়োজ‌নে শিক্ষক স‌মিতি‌তে সম্পৃক্ত না করার দা‌বি ক‌রে স্মারক‌লি‌পি‌তে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পরিচয় ব্যবহার করা থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি। এছাড়া গণবিরোধী ভূমিকা এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি অব্যাহত সমর্থনের জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

এর আ‌গে, গত ২৫ জানুয়ারি অমর একু‌শের কাযর্ক্রমে শিক্ষক স‌মি‌তি‌কে সম্পৃক্ত করার দা‌বি জা‌নি‌য়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহ‌মেদ খান‌কে স্মারক‌লি‌পি দেয় ঢা‌বি শিক্ষক সমি‌তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন