‘প্লাস্টিক দূষণ বন্ধ করি’ প্রতিপাদ্যে জবিতে পরিবেশ দিবস পালিত

‘প্লাস্টিক দূষণ বন্ধ করি’ প্রতিপাদ্যে জবিতে পরিবেশ দিবস পালিত

“প্লাস্টিক দূষণ বন্ধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগ এবং সেন্টার ফর ক্লাইমেট, সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট।

বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম। এ আয়োজন পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করে এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে সম্মিলিত প্রয়াসের বার্তা পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে শুরু হওয়া র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসাইন, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের, সেন্টার ফর ক্লাইমেটের পরিচালক ড. মো. আব্দুল মালেক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মল হক, পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন হক, সহ অন্যান্য অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের উদ্বোধনকালে অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসাইন বলেন, পলিথিন ও প্লাস্টিক আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস বদলে পরিবেশ রক্ষায় মানসিক ও আচরণগত পরিবর্তন প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মল হক বলেন, জলবায়ু পরিবর্তন ও দূষণ রোধে আমাদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা গড়ে তুলতে হবে।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের বলেন, পরিবেশের প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে সংযুক্ত। প্লাস্টিক পুরোপুরি বন্ধ না হলেও ব্যবস্থাপনায় আমাদের আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানের শেষাংশে অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে হবে এবং সক্রিয় হতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন