রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রাবি ছাত্রদল শাখার এ আয়োজন করা হয়।
শিবিরের সভাপতি জাহিদুল বলেন, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তায়ালা আমাদের অবারিত সুযোগ করে দিয়েছেন। এ সুযোগ কতটুকু কাজে লাগাতে পারি তা নির্ভর করবে আমাদের ওপর। আমরা কিভাবে গড়তে চাই বাংলাদেশকে, সেটার ওপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ। আমাদের ছোট্ট একটি দেশ, কিন্তু অপার সম্ভাবনাময়।
তিনি বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের শাসকদের মধ্যে আধিপত্যবাদের বিরুদ্ধের দিক থেকে ও ইনক্লুসিভ বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি। এছাড়া তার দূরদর্শিতার কারণে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ নিজের অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি স্বাধীনতার পর এদেশের ইসলামকে মুছে দেওয়ার পার্শ্ববর্তী দেশের নীলনকশা মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়ার আপসহীন কথাবার্তা নিঃসন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে।
উল্লেখ্য, একই দিনে রাবি শাখা ছাত্রশিবিরের কুরআন বিতরণ ও শাখা ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ছিল। ছাত্রশিবিরের অনুষ্ঠানের কারণে ছাত্রদলের অনুষ্ঠান পিছিয়ে যায় প্রায় দেড় ঘণ্টা। শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে ছাত্রদলের অনুষ্ঠানে উপস্থিত হন শিবির সভাপতি জাহিদুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

