ডাকসু নির্বাচনে সদস্য পদে প্রার্থী সর্ব মিত্র চাকমা বলেছেন—একটা বামপন্থি মিডিয়ার সব প্রশ্ন ছিলো শুধু মুক্তিযুদ্ধ ও পাহাড় নিয়ে। আপত্তি এখানে নয়, আপত্তি এই জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কী করতে চাই, ঢাবিকে ঘিরে আমার স্বপ্ন কী তারা জানতে চাইলো না। আমার মুখ থেকে একটা বিতর্কিত বাক্য বের করে আনার জন্য ওরা হামলে পড়েছিল।
শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে অংশ নেওয়া এই প্রার্থী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সর্ব মিত্র চাকমা বলেন—অল্প কয়দিনে মিডিয়া জগৎ আমার চেনা হয়ে গেছে। বুঝলাম, কীভাবে ফ্যাসিস্ট রেজিম মিডিয়াকে দিয়ে স্বপক্ষে সম্মতি উৎপাদন করতো।
তিনি বলেন—ইচ্ছাকৃত (ইন্টেনশনালি) বিতর্কিত করতে চান, করুন! আমি বিচলিত বা রাগান্বিত নই, সব সয়ে যাচ্ছি হাসিমুখে।
সর্ব মিত্র চাকমা পোস্টের শেষে উল্লেখ করেন—স্রেফ বলবো, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম, আপনাদের ধ্বংস আমার হাত ধরেই হবে একদিন!
সর্বমিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২২-২৩ সেশনের এ শিক্ষার্থী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


