রাকসু নির্বাচনে ৯২৫ জনের মনোনয়ন পত্র দাখিল

রাকসু নির্বাচনে ৯২৫ জনের মনোনয়ন পত্র দাখিল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ হয়েছে আজ। রোববার সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রার্থীরা দাখিল করেছেন মনোনয়ন পত্র। বিকাল ৫টা পর্যন্ত সময় থাকলেও কার্যক্রম সম্পূর্ণ না হওয়াতে রাত ৮টা পর্যন্ত নেওয়া হয় মনোনয়ন।

এতে, কেন্দ্রীয় সংসদের ২৩টা পদের বিপরীতে ২৬০ জন, সিনেট-এ ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৬০১ জন মিলে সর্বমোট ৯২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে মনোনয়ন দাখিল করেননি ৩০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয়তে ১৩৫ জন, সিনেটে ২২ জন ও হল সংসদে ১৫১ জন মনোনয়ন দাখিল করেননি।

বিজ্ঞাপন

এর মধ্যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভিপি পদে ২০জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৭ সেপ্টেম্বর (রোববার) রাকসু কার্যালয়ে মনোনয়ন দাখিল কার্যক্রম শেষে এ তথ্য নিশ্চিত করেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

এছাড়াও কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন, সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা পদে ৯ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা পদে ৬ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক পদে ১১ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৯ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৭ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৮ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ১৩ জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৮ জন

মিডিয়া ও প্রকাশন সম্পাদক ১০ জন, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ১০জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৯জন, সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৮ জন, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৯ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৬ জন, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১২ জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১৮ জন এবং নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৫৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, "আজকে মনোনয়ন দাখিলের শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত থাকলেও প্রার্থীদের চাহিদা অনুযায়ী আমরা সময় বৃদ্ধি করছি। আজ রাত ৮টা পর্যন্ত আমরা মনোনয়ন পত্র গ্রহণ করেছি। এখন আমরা ২ দিন প্রার্থীদের যাচাই-বাছাই করে ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবো"

এর আগে, রাকসু ও সিনেটের মোট ২৮টি পদে মনোনয়নপত্র নেন ৪৭৯ জন। এর মধ্যে রাকসু নির্বাচনে ২৩টি পদের বিপরীতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৯৫ জন। আর সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে মোট ৮৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া হল সংসদ নির্বাচনে ৭৫৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন