জাবিকে আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়তে সহযোগিতার আশ্বাস

জাবিকে আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়তে সহযোগিতার আশ্বাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জাবি উপাচার্যের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার সার্বিক পরিবেশ এবং বর্তমান প্রশাসনের ভিশন-মিশন সম্পর্কে খোঁজখবর নেন। উপাচার্য তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম, গবেষণা, চলমান ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত অগ্রগতিতে আগ্রহ প্রকাশ করায় উপাচার্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার এই অগ্রযাত্রায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন