বেরোবির নতুন ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. হানিফ

বেরোবির নতুন ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. হানিফ
ড. মো. আবু হানিফ সরকার। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার।

গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত যেটি আগে আসবে তিনি এ দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পালনকালে তিনি ট্রেজারার পদের নির্ধারিত বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুবিধা পাবেন। তবে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী তিনি ট্রেজারারের সব দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণাকাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন