ডাকসু নির্বাচন, ৬ দিনে মনোনয়নপত্র নিলেন ১২৫ প্রার্থী

ডাকসু নির্বাচন, ৬ দিনে মনোনয়নপত্র নিলেন ১২৫ প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের গতি দিন দিন বাড়ছে। মনোনয়নপত্র বিতরণের ষষ্ঠ দিন শেষে মোট ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৭ আগস্ট) ষষ্ঠ দিনে একদিনেই ৬৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। একই দিনে বিভিন্ন হল সংসদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন আরও ১০৮ জন।

বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, ষষ্ঠ দিনে ডাকসুর বিভিন্ন পদে মনোনয়নপত্র নিয়েছেন ৬৪ জন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৩ জন, সম্পাদক পদে ২৩ জন এবং সদস্য পদে ৩২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

এছাড়া, এদিন ২৫ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত জমা পড়েছে ৩৮টি মনোনয়নপত্র।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন