ঢাবিতে ছাত্রশিবিরের স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

ঢাবিতে ছাত্রশিবিরের স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হচ্ছে। এ উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনই আমাদের অগ্রাধিকার। অনেক আগেই আমরা এই মেশিন প্রস্তুত করেছিলাম। ডাকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কায় তা স্থাপন করিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুহাঃ মহিউদ্দীন খান বলেন, আমরা শিক্ষার্থী-বান্ধব রাজনীতি করতে চাই। এর আগেও প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করেছি। সবসময় শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করে যাচ্ছি।

শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমান বলেন, আমাদের স্বল্প সক্ষমতার মধ্যেও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। এই ভেন্ডিং মেশিন তারই অংশ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকব।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে ইতোমধ্যে ছাত্রশিবির স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে। এগুলো হলো—কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন