বারাকা শিপইয়ার্ডে আহত শ্রমিকের মৃত্যু

বারাকা শিপইয়ার্ডে আহত শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বারাকা গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিক মো. আলাউদ্দিন (৫১) সাত দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৬ আগস্ট কর্মস্থলে গুরুতর আহত হওয়ার পর শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রুবেল আফ্রাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বারাকা শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আলাউদ্দিন ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা গেছেন।

নিহত মো. আলাউদ্দিন (৫১) সীতাকুণ্ড উপজেলার উত্তর মসজিদ্দা এলাকার (নতুন বাড়ি, মাঝামাঝি পাড়া) বাসিন্দা। তার বাবা নুরুল ইসলাম এবং মা হাজেরা খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকালে বারাকা শিপইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন আলাউদ্দিন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আলাউদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে তার পরিবার।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন