ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক কায়েম তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার মো. আবু সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেইসবুক পোস্টে সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করেন।
বিজ্ঞাপন
আমার দেশ পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হলো।
তিনি লেখেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকতা এক পবিত্র পেশা। গণমাধ্যম মারফত জানলাম, আজকে ডাকসু নির্বাচনে দায়িত্বরত এক সাংবাদিক ভাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণের তৌফিক দিন। আমীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

