কমপ্লিট শাটডাউন চলাকালেই ডুয়েটে এলেন নতুন ভিসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর

কমপ্লিট শাটডাউন চলাকালেই ডুয়েটে এলেন নতুন ভিসি

কমপ্লিট শাটডাউন চলাকালেই গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) এসেছেন নতুন ভিসি ড. মুহাম্মদ ইকবাল। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ডুয়েট শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে তিনি ক্যাম্পাসে আসেন।

বিজ্ঞাপন

পরে ভিসির কার্যালয়ে বসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এবং ডুয়েটের বিভিন্ন কাগজপত্র সই করেন।

এরআগে বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ড. মুহাম্মদ ইকবাল গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে ডুয়েটের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষ করেই তারা ডুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন।

গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখান করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিতে হবে। রোববার ড. মো. ইকবালের দায়িত্ব গ্রহণ করবেন এমন সংবাদে ছাত্ররা ক্যাম্পাসের গেট বন্ধ করে বিক্ষোভ করে।

অপরদিকে ভিসির সমর্থিত ছাত্ররা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এ ঘটনায় পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। এরপর থেকেই ভিসি বিরোধী শিক্ষার্থীরা ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...