ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে ফের ভোটগ্রহণ শুরু

ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে ফের ভোটগ্রহণ শুরু

ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে ফের ভোটগ্রহণ শুরু হয়েছে। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অনিয়মের অভিযোগ করলে বেলা সাড়ে ১১টার দিকে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে ফের ভোটগ্রহণ শুরু হয়।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান বলেন, ফজিলতুন্নেসা হলে কেন্দ্রে জাল ভোট দিচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। তথ্য পাওয়ার পর ভোট কেন্দ্রে প্রবেশ করে আমরা খোঁজ খবর নিয়েছি বলেও জানান তিনি। কিন্তু সাংবাদিকরা কেন্দ্রে গিয়ে এই অভিযোগের কোনো সত্যতার প্রমাণ পায় নি।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন