পবিত্র মাহে রমজানে শিক্ষার্থীদের ইবাদত ও অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডাইনিং ও ক্যান্টিনের পুষ্টিগুণসম্পন্ন খাবার সরবরাহ পাঁচ দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বৃহস্পতিবার দুপুরে উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপির অন্যান্য দাবি গুলো হলো নতুন আবাসিক হলে গ্যাস সংযোগ চালু করা ও খাবারের দোকানগুলোর মান ও মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম জোরদার করা; ছাত্রী হলগুলোতে আজান শোনার ব্যবস্থা করা ও পৃথক নামাজের কক্ষ চালু করা, ছাত্রী হলগুলোর ডাইনিং, ক্যান্টিন পুনরায় চালু করা,বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসক নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের শাখা সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় আবাসিক হলগুলোর বেশির ভাগ ডাইনিং ও ক্যান্টিনে সেহেরী ও ইফতারের ব্যবস্থা থাকে না। এতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পরতে হয়। তাই হলগুলোর ডাইনিং ও ক্যান্টিন রমজানে খোলা রাখার দাবি জানান। সেই সাথে পুষ্টিমান বৃদ্ধির জন্য প্রয়োজনে ভর্তুকি বৃদ্ধি করার দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের দোকানগুলোর খাবারের মান ও দাম ঠিক রাখার জন্য প্রশাসনকে ভূমিকা রাখার দাবি জানান।
এছাড়াও রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতেরও দাবি জানিয়েছেন শাখা শিবিরের নেতৃবৃন্দ।
স্মারকলিপির বিষয়ে শাখা শিবিরের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা রমজানে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরে উপাচার্য স্যারের আমাদের দাবিগুলো তুলে ধরেছি। উপাচার্য স্যার আমাদের দাবিগুলোর বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে অনেক দাবি নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। মেয়েদের হলের আজানের সমস্যা দ্রুত শেষ হবে। সেইসাথে নতুন হলগুলোতে
গ্যাস সমস্যা সমাধানে সিলিন্ডার স্থাপন করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন। স্থায়ী গ্যাস সংযোগের জন্য স্যার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

