ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) অ্যালামনাই ক্লাবের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
৩১ জানুয়ারি ক্লাব প্রাঙ্গণে পরিচালনা পর্ষদের এ নির্বাচন হয়। একই দিন সকালে আইবিএ অ্যালামনাই ক্লাবের বার্ষিক সাধারণ সভা হয়।
নির্বাচনে ১০ জনকে পরিচালক পদে নির্বাচিত করা হয়। তারা হলেন- ইমতিয়াজ আহমদ সামস, মালিক মোহাম্মদ সাঈদ, এটিএম শামীমউজ্জামান, মো. রাহাত খান, আবু ঈসা মোহাম্মদ মাঈনউদ্দীন, নাফিস রায়হান, এএসএম রফিক উল্লাহ, অধ্যাপক আইরীন আক্তার, মো. আমানুর রহমান ও মোহাম্মদ শাকিল ওয়াহেদ।
এদিন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ক্লাব সদস্যরা। প্রায় ৮৮ শতাংশ ভোটার নিজেদের ভোট প্রয়োগ করেন। এতে চেয়ারম্যান পদে দুজন ও পরিচালক পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

