জিয়াউর রহমানের ১৯ দফা পড়ার আহ্বান ছাত্রদল নেতার

জিয়াউর রহমানের ১৯ দফা পড়ার আহ্বান ছাত্রদল নেতার

নব্য রাজনীতিকদের ‎শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা পড়ার জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক আল-আমিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আপনারা যারা নতুন রাজনীতি করছেন এবং করবেন বলে ঠিক করছেন তারা অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা পড়বেন। ১৯ দফা পড়লেই আপনি বুঝতে পারবেন কেনো আমি এই মহান ব্যক্তির হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করার জন্য আপনাকে অনুপ্রাণিত করেছি।

‎মঙ্গলবার বিকেলে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত 'ছাত্র-জনতার জাগরণের জুলাই' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ফ্যাসিস্ট পতনে ঢাকা কলেজ ছাত্রদলের ভূমিকা অতুলনীয়। জুলাই আন্দোলনে রাজপথ সক্রিয়ভাবে দখল করে নেয় ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। তারা তাদের সর্বোচ্চ দিয়ে রাজপথ দখল করে রেখেছিলেন। ঢাকা শহরের প্রত্যেক অলিতে গলিতে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিজের তাজা রক্ত দিয়ে রাজপথ দখল করতে দেখেছি।

‎নবীনরা কেন ছাত্রদলের রাজনীতি করবেন?- তার ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেছেন, ছাত্রদল এমন একজন ব্যক্তির হাতে গড়া দল যার জীবদ্দশায় তিনি কখনো দুর্নীতি করেননি এবং দুর্নীতিকে প্রশ্রয় দেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন