বদর দিবস উপলক্ষে জাবি শিবিরের কুইজ প্রতিযোগিতার আয়োজন

বদর দিবস উপলক্ষে জাবি শিবিরের কুইজ প্রতিযোগিতার আয়োজন

১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বদর দিবস কুইজ প্রতিযোগিতা–২০২৫” আয়োজনের ঘোষণা দিয়েছে ইসলামি ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বিজ্ঞাপন

আগামী ১৮ মার্চ দুপুর ২টায় অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব।

সূরা কাহাফ ও সূরা ওয়াক্বিয়াহ্ এর উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সহায়ক গ্রন্থ হিসেবে তাফসির ইবনে কাসির ও তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতায় ৫০ জনকে পুরস্কৃত করা হবে।প্রথম স্থান অর্জনকারী জন্য থাকছে ৮ হাজার টাকা পুরষ্কার সাথে সম্মাননা ক্রেস্ট ও বই। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীরা জন্য রয়েছে যথাক্রমে ৫ হাজার ও ৩ তিন হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও বই। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত বিজয়ীরা ১,৫০০ টাকা, ক্রেস্ট ও বই, একাদশ থেকে বিশতম স্থান পর্যন্ত বিজয়ীরা ১,০০০ টাকা ও বই, এবং একুশতম থেকে পঞ্চাশতম স্থান পর্যন্ত বিজয়ীরা ৫০০ টাকা সমমূল্যের বই পুরস্কার হিসেবে পাবেন।

এই প্রতিযোগিতায় কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ১৮ মার্চ ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে প্রতিযোগিতার লিংক প্রকাশ করা হবে, যা দুপুর ২টা থেকে ২:২৫ মিনিট পর্যন্ত উন্মুক্ত থাকবে।

কুইজ প্রতিযোগিতা সম্পর্কে শাখা শিবিরের সভাপতি মুহিবর রহমান মুহিব বলেন, "বদর যুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ঈমান, ত্যাগ ও বিজয়ের শিক্ষা দেয়। এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের জ্ঞান ও বদরের চেতনা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে বলে আমরা আশাবাদী।"

সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, "বদর দিবসের শিক্ষা হলো দৃঢ় বিশ্বাস, আত্মত্যাগ এবং সত্যের পথে অবিচল থাকা। এ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কুরআনের আলোকে বদরের শিক্ষাকে অনুধাবন করতে সহায়তা করতে চাই। আশা করছি, শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।"

উল্লেখ্য, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ২ হিজরির ১৭ রমজান সংঘটিত এই যুদ্ধে মুসলিমরা বিজয় অর্জন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন