ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চায় ইসলামী ছাত্র আন্দোলন

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চায় ইসলামী ছাত্র আন্দোলন

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে আছিয়া। আসামি নিজের দোষ স্বীকার করার পরও কেন বিচার হতে ১৮০ দিন সময় লাগবে? অন্তর্বর্তী সরকার মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে মানুষ।

বিজ্ঞাপন

সংগঠনটির ইবি সভাপতি মুহাম্মাদ আল আমিন বলেন, বাংলাদেশে ধর্ষণ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও মা-বোনরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন। অথচ এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি বলেন, বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এ ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। এ অবস্থায় ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ধর্ষকের বিচারকার্য দ্রুত সময়ে না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন