আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নানা আয়োজনে তা’মীরুল মিল্লাতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার

নানা আয়োজনে তা’মীরুল মিল্লাতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ ফজর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ আযাদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী।

তিনি মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি স্বাধীনতার প্রকৃত তাৎপর্য তুলে ধরে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষাখাতে আরও গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, একটি ইনসাফভিত্তিক সমৃদ্ধ সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের দেশপ্রেমিক, সুনাগরিক, লেখক ও গবেষক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী, মাওলানা জাকির হোসাইন শেখ, মুহাদ্দিস আব্দুল গাফ্ফার আল-মাক্কী, ফকীহ মাওলানা মহিউদ্দীন, মাওলানা শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক মিজানুর রশীদ, আব্দুল মান্নানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...