ঢাবির শেখ মুজিব হলে দুদিনব্যাপী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবির শেখ মুজিব হলে দুদিনব্যাপী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিব হলের কুইজ সংগঠন 'হাউজ অব কুইজার্সে'র আয়োজনে হলটিতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা।

গত বুধ ও বৃহস্পতিবার হলটির জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক কুইজার।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় নোভিস কুইজ , দলগতকুইজ, মেগা কুইজন, মাতৃভাষা একক ও কুইজ ব্যাটল ( আন্তঃহল ও আন্তঃ ডিপার্টমেন্ট ) সহ মোট পাঁচটি ভাগে বিভক্ত ছিলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, সম্মাননীয় অতিথি হিসেবে ছিলেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজ অব কুইজার্সের মডারেটর মু. রেজাউল করিম সোহাগ ও ওয়াসিক সাজিদ খান। আরো উপস্থিত ছিলেন হলটির আবাসিক শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাউজ অব কুইজার্সের সভাপতি রাশেদ মুহাম্মদ মুসা। আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সাধারণ সম্পাদক ইমন মোহতাসিন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাউজ অব কুইজার্সের সাবেক সভাপতি রাহাতুল ইসলাম। অনুষ্ঠানের শেষে উপাচার্য বক্তব্য প্রদান করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, কুইজ প্রতিযোগিতা আমাদের মেধাকে শানিত করে। হল পর্যায়ে এরকম প্রতিযোগিতা নিয়মিত হওয়া জরুরি। কারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশই হলে থাকে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সংযুক্ত করে কেন্দ্রীয়ভাবে এমন আয়োজন করা কঠিন।

তিনি আরো বলেন, হাউজ অব কুইজার্স নামটি বেশ সৃজনশীল। আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। নানামুখী ষড়যন্ত্র চলমান রয়েছে। তাই সকলের বাড়তি সতর্কতা অবলম্বনের কথাও বলেন তিনি।

হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, 'হাউজ অব কুইজার্স'- একটি সৃজনশীল সংগঠন। পৃথিবীকে জানা ও বুঝার জন্য এরকম প্রতিযোগিতা বেশি বেশি হওয়ার জরুরি। এসময় সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

হাউজ অব কুইজার্সের সভাপতি রাশেদ মুহাম্মদ মুসা বলেন, আমরা চাই কুইজ চর্চার মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে। আমাদের এই আয়োজনে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া ছিলো অত্যন্ত ইতিবাচক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন