আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ নেতা

প্রতিনিধি, ইবি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ নেতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান তিনজন সভাপতি। তারা হলেন হাফেজ আবু মুসা, মাহামুদুল হাসান ও ইউসুফ আলী।

বুধবার কেন্দ্রীয় কার্যকারী পরিষদ-২০২৬ এর অধিবেশনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বিজ্ঞাপন

সংগঠন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ-২০২৬ গঠনের লক্ষ্যে গত ২২ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত অনলাইনে সারাদেশের সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি কার্যকারী পরিষদ গঠন করা হয়।

নির্বাচিতদের মধ্যে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের সভাপতি হাফেজ আবু মুসা, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সভাপতি মাহামুদুল হাসান এবং বর্তমান সভাপতি ইউসুফ আলী।

নতুন কমিটিতে হাফেজ আবু মুসা কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এবং মাহামুদুল হাসান কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় কমিটিতে ইবি শাখার একাধিক নেতার অন্তর্ভুক্তি সংগঠনটির কার্যক্রমে বিশ্ববিদ্যালয়টির প্রভাব ও সক্রিয়তার প্রতিফলন ঘটিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন