ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১১০টি বুথে বেলা ১১টা পর্যন্ত ৩ ঘণ্টায় ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। সকাল পৌনে ১০টায় রিটার্নিং কর্মকর্তা তারিক মনজুর এ তথ্য জানান। এর আগে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
উদয়ন স্কুল কেন্দ্রে মোট ভোটার ৬ হাজার ১৫৫ জন। এর মধ্যে মাস্টারদা সূর্যসেন হলের ভোটার সংখ্যা ১ হাজার ৪৯৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ৭৫৩ জন, শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৬০৯ জন ও কবি জসীম উদ্দীন হলের ভোটার সংখ্যা ১ হাজার ২৯৮ জন।
প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোট দিতে কিছুটা সময় লাগছে বলে জানান ভোট দিয়ে বেরিয়ে আসা অনেকেই। তারা জানান, ভোট দিতে কিছুটা সময় লাগছে। বিশেষ করে যারা আগে থেকে পরিকল্পনা করে আসেনি, তাদের সময় বেশি লাগছে। তবে ভোটের পরিবেশ স্বাভাবিক আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

