লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

প্রতিনিধি, শাবিপ্রবি

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লুঙ্গি-গামছা পরে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক। বৃহস্পতিবার বিভাগের ফাইনাল ভাইভা পরীক্ষায় আসেন তিনি।

আশিকুর রহমান বলেন, ‘তোমরা চাষাভূষার টাকায় পড়াশোনা করো’ শিক্ষকদের মুখে শোনা এই কথাটি তাকে বারবার ভাবিয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অন্তত দুজন শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কিন্তু এসব ঘটনার পর যথাযথ তদন্ত বা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়। আশিকের প্রশ্ন- যদি ব্যবস্থা নেওয়াই হয়ে থাকে, তবে কেন প্রতিবছরই এমন দুর্ঘটনা ঘটছে? কেন নেই জবাবদিহি?

বিজ্ঞাপন

এই বাস্তবতার প্রতিবাদেই তিনি বেছে নেন ভিন্নধর্মী উপস্থাপনা। ভাইভা বোর্ডে লুঙ্গি-গামছা পরে উপস্থিত হয়ে তিনি মেহনতি মানুষের প্রতি সংহতি জানান।

আশিক বলেন, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা আন্তরিক ছিলেন। তারা আমার এই প্রতিবাদের ভাষাকে সাধুবাদ জানিয়েছেন- যা আমাকে অনুপ্রাণিত করেছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...