রাবিপ্রবি ছাত্রদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রাবিপ্রবি ছাত্রদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি (আহ্বায়ক কমিটি) প্রকাশ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাহাতের এক ফেসবুক পোস্টে এ কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

বিজ্ঞাপন

প্রকাশিত কমিটিতে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবসহ যুগ্ম আহ্বায়ক হিসেবে ২১ জন ও সদস্য হিসেবে ১৭ জন রয়েছেন। এছাড়া কমিটি বিশ্লেষণ করে দেখা যায়, কমিটিতে নারী সদস্য রয়েছেন মাত্র দুজন, কয়েকজনের ক্ষেত্রে সিনিয়র-জুনিয়র ব্যাচ মেনটেইন করা হয়নি এবং পার্বত্য চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় হলেও পাহাড়ি জনগোষ্ঠীর কোনো শিক্ষার্থীর নাম তালিকায় খুঁজে পাওয়া যায়নি।

প্রকাশিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নাসির উদ্দিন অর্ণব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ার ও সদস্যসচিব হিসেবে রয়েছেন জিশান আহম্মেদ।

এছাড়া যুগ্ম আহ্বায়কগণ হিসেবে রয়েছেন, মো, আশিক হোসেইন, মো. ইউনুস, মো. সোলেমান বাদশা, মো. জাহেদুল হাসান পয়েল, মো. আরিফুল ইসলাম, মো. সাঈদ, মো. শরিফ উদ্দিন, সাজ্জাদ হোসেন তুষার, মো. রাকিবুল ইসলাম, নকিবুল আবছার শাওন, সাদিয়া ইসলাম, মো. ইয়াসিন আরাফাত, তৌহিদুল ইসলাম, আসিফুল ইসলাম, এ. কে. এম ফেরদৌস জান্নাত নিবিড়,মেহেদী হাসান হৃদয়, মো. লাবিব সরকার, আনিসুর রহমান, হামিম তাজয়ার রশিদ রোহান, তাসফিক সিকদার কৌশিক, মো. সাকিবুল ইসলাম।

সদস্য হিসেবে রয়েছেন, মো. মোস্তাক মুজাহিদ মঈন, তাসনিম তাবাচ্ছুম নওশীন, মো. আল আমিন আকাশ, মো. রেজা উদ্দিন সাজ্জাদ, আরিফ শাহরিয়ার নিশাত, মো. আরিফ চৌধুরী, মনিরুল ইসলাম সিয়াম, ইভান মেহের, নাজমুল হাসান, মো. ইমরান হোসেন, ওমর ফারুক তাহিম, সজিব নাথ, ইশতিয়াক হাসান তানভীর, মো. শহিদুল ইসলাম, সাজিদ হোসেন, মিনহাজ উদ্দিন ফাহিম, আহনাফ ইশাস।

গত বছরের ১০ জুলাই এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ স্বাক্ষরে রাবিপ্রবি ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...