ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সরাসরি ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্বাধীন মিডিয়ার সম্পাদক শাহনাজ শারমীন রিনভী।
শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের ক্রীড়া কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। এতে বিপুল সংখ্যক অ্যালামনাই সদস্য অংশ নেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।
নির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শারমিন আখতার এবং সাবেক সাংবাদিক ও বিশ্লেষক সাহেদ আলম।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান, জে অ্যান্ড জেড গ্রুপের চেয়ারম্যান জেসমীন জাহান এবং জয়তী প্রকাশনীর প্রকাশক মাজেদুল হাসান।
এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে টাইমস অব বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক তাকী মোহাম্মদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক হিসেবে দীপ্ত টেলিভিশনের অনলাইন ইনচার্জ মাসউদ বিন আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট রফিকুল ইসলাম এবং সহ-অর্থ সম্পাদক পদে নগদ লিমিটেডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট লিংকন মো. লুৎফরজামান সরকার নির্বাচিত হয়েছেন।
প্রকাশনা সম্পাদক হয়েছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক উন্নয়নকর্মী মোস্তফা মোহাম্মদ তাহান এবং গবেষণা ও সেমিনার সম্পাদক হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। কল্যাণ সম্পাদক হয়েছেন প্রথম আলোর সহ-সম্পাদক তারেক আল হাসান নির্ঝর, ক্রীড়া সম্পাদক সংবাদ সংস্থা বাসসের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহী এবং যোগাযোগ সম্পাদক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষক রাফিজ খান।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক হাসান উল্লাহ খান (রানা হাসান), ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন মজুমদার, বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার সাংবাদিক শারমিন ইফফাত শামস, ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, লুসেরো বাই ইশরাতের স্বত্বাধিকারী ইশরাতুল জাহান, এ.ই. গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক নাজমা বিনতে আলমগীর, স্ট্যান্ডার্ড ব্যাংকের অডিট বিভাগের প্রধান ওয়ালিউল হাসান রক্তিম, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম এবং মিডিয়া পয়েন্টের প্রধান নির্বাহী তারেক মাহমুদ।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা এবং জ্যেষ্ঠ সাংবাদিক আঙ্গুর নাহার মন্টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

