শিক্ষার্থীরা যে রায় দেবেন সব প্রার্থী মেনে নেবেন: বাকের মজুমদার

শিক্ষার্থীরা যে রায় দেবেন সব প্রার্থী মেনে নেবেন: বাকের মজুমদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার কার্জল হল কেন্দ্রে দিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি ভোট দেন।

বিজ্ঞাপন

ভোট দেয়া শেষে সাংবাদিকদের আবু বাকের মজুমদার বলেন, আনন্দায়ক পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা যে রায় দেবেন সব প্রার্থী সেটা মেনে নেবেন এটা প্রত্যাশা করি। ডাকসুতে যোগ প্রার্থীদের শিক্ষার্থীরা বেছে নেবেন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন