জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের সকল হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ‘পরিবেশ পরিষদ: জাকসু নির্বাচন ২০২৫' গঠন করা হয়েছে।
২১ জানুয়ারি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পরিবেশ পরিষদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সভাপতি ও প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলমকে সদস্য-সচিব করা হয়েছে।
পরিবেশ পরিষদের অন্যান্য সদস্যরা হলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোঃ জামাল উদ্দীন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ও সকল হলের প্রভোস্ট।
উল্লেখ্য, এর আগে ৩০ ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ৩১ ডিসেম্বর ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

