শিক্ষক নিয়োগে অনিয়ম: রাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষক নিয়োগে অনিয়ম: রাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ডে অনিয়মের অভিযোগ তুলে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে ছাত্রদল। এ সময় বিএনপিপন্থিবিএনপিপন্থি

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিএনপিপন্থী শিক্ষকরা অভিযোগ করেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের বাদ দিয়ে পছন্দের প্রার্থীকে উত্তীর্ণ করা হচ্ছে। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দিয়ে বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

এ সময় তারা মনোবিজ্ঞান বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিও জানান।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘মনোবিজ্ঞান বিভাগে ৯ম স্থানে থাকা প্রার্থীদের বাছাই করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও সুস্পষ্ট স্বজনপ্রীতির উদাহরণ। ভিসি নকীব স্যারের এ বৈষম্যমূলক কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের জন্য লজ্জাজনক। আমরা তার অবিলম্বে পদত্যাগ দাবি করছি।’

ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বাবু অভিযোগ করেন, ‘যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সক্রিয় কর্মীদের নিয়োগ দেওয়ার নীলনকশা চলছে। মেধাবীদের প্রতি এটি এক ধরনের অন্যায়।’

জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক বলেন, ‘লিখিত পরীক্ষার কারণে মেধাবী শিক্ষার্থীরা বাদ পড়ছে। আমার বিভাগের এক শিক্ষার্থী ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও বাদ গেছে। আমরা লিখিত পরীক্ষা বাতিলসহ চলমান নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি। নাহলে আগামীকাল থেকে অনশন ধর্মঘট শুরু হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন