রাবির কলা অনুষদভুক্ত সব বিভাগের শিক্ষক নিয়োগ স্থগিত

রাবির কলা অনুষদভুক্ত সব বিভাগের শিক্ষক নিয়োগ স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত সব বিভাগের শিক্ষক নিয়োগ স্থগিত করেছে হাইকোর্ট বিভাগ। গত ২ জুন বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি সিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিটের শুনানি শেষে এ বিষয়ে রুল জারি করে।

বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিকদের এ তথ্য জানায়। এর আগে বুলবুল রহমান নামে উর্দু বিভাগের এক শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। তিনি রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞাপন

রুলে বলা হয়েছে, প্রতিপক্ষদের (বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি) আগামী তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে হবে। পরে পূর্ণাঙ্গ শুনানি শেষে রুল গ্রাহ্য বা বাতিল করা হবে।

রিটের বিষয়ে বুলবুল বলেন, ২০২৫ সালের পিএসসি সার্কুলারে সব অনুষদে অনার্স-মাস্টার্সের ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫০ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অন্য অনুষদের তুলনায় আমাদের কলা অনুষদের সিজিপিএ তুলনামূলক একটু কম হয়। আমি মনে করি এখানে আমাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এজন্যই আমি রিট করেছিলাম। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। যতদিন পর্যন্ত মামলা চলবে, ততদিন শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত থাকবে।

উর্দু বিভাগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, উর্দু বিভাগে শিক্ষক হতে ৫৭ জন আবেদন করেছে, যার মধ্যে শর্ত পূরণ করেছে ৪৭ জন। এদের প্রত্যেকেরই অর্নাস ও মাস্টার্স মিলিয়ে রেজাল্ট খুবই ভালো এবং অনেকেরই দুটি মিলিয়ে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ আছে। কিন্তু এ বিজ্ঞপ্তির বিরুদ্ধে আদালতে যে অভিযোগ করেছে, তার অ্যাকাডেমিক রেজাল্ট সিজিপিএ ৩ দশমিক ৩৫, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য গ্রহণযোগ্য নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন