জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানান।
ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ রাখা, সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ্য করছি, আজকে সকাল থেকে অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ উঠছে। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি আহ্বান জানানো হয়।
১. সকল অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা। এছাড়া নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষভাবে হ্যান্ডেল করা, যাতে কোন দল বিশেষ সুবিধা পেতে না পারে।
২. যে কোন অভিযোগের বিষয়ে উপযুক্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা,
৩. এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাকসু নির্বাচন আয়োজন নিশ্চিত করা।
আমরা বিশ্বাস করি, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে এবং আগামী প্রজন্মকে সঠিক নেতৃত্ব বেছে নেয়ার সুযোগ দেবে। একইসাথে সরকারের প্রতিও আমাদের আহ্বান, নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও নিরপেক্ষ রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
ইউটিএল মনে করে—একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন শুধু শিক্ষার্থীদের আস্থাই ফিরিয়ে আনবে না, বরং নিরাপদ ক্যাম্পাস তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

