সুফিয়া কামাল হলে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাদিক কায়েম

ডাকসু নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা শুরু হয়েছে। সুফিয়া কামাল হলে ভিপি পদে শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম সর্বোচ্চ ভোট পেয়েছেন। তিনি পেয়েছেন ১২৭০। ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন ৪২৩। এছাড়া উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭ ভোট। শামিম পেয়েছেন ৪৮৫ ভোট।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গণনা শেষে সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন