হুথিদের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা, ৪ ড্রোনবোট ধ্বংস

হুথিদের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা, ৪ ড্রোনবোট ধ্বংস
ছবি: এএফপি

ইরান সমর্থিত হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

দেশটির সেনাবাহিনীর মিডিয়া সেন্টার এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর মিডিয়া সেন্টারের ভাষ্য, ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে হুথিদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে সাদা গভর্নরেটের উত্তরাঞ্চলের বাকাম জেলায় হামলার দৃশ্যও প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হুথিদের অবস্থান লক্ষ্য করে ড্রোন থেকে বোমা ফেলা হচ্ছে।

এদিকে, লোহিত সাগরে হুথিদের চারটি ড্রোনবোট ধ্বংসের কথা জানিয়েছে ইয়েমেনের নৌবাহিনী।

তাদের দাবি, হানিশ ও জাকার দ্বীপপুঞ্জের কাছে এসব ড্রোনবোট ধ্বংস করা হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন