দেশের সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাসের রুটিন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইলে এসব রুটিন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার মাউশি থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। এতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, মাউশির আওতাধীন দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানে বর্তমানে চালু থাকা ক্লাসের রুটিন প্রস্তুত করে পাঠাতে হবে। রুটিনটি পিডিএফ ও ওয়ার্ড—দুই ফরম্যাটে প্রস্তুত করতে হবে।

এ ছাড়া রুটিন তৈরির ক্ষেত্রে বাংলা লেখার জন্য ইউনিকোড এবং ইংরেজি লেখার জন্য ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানায় আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ক্লাস রুটিন পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সব সরকারি কলেজের রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাউশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন