সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
ছবি: সংগৃহীত।

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর তেল সংরক্ষণাগারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

এর আগে রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছিল গোষ্ঠীটি। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের আবকাইক শহরে অবস্থিত আরামকোর একটি স্থাপনায় দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহর পাঠানো হয়েছে।

তবে কিং খালিদ বিমানবন্দর কিংবা আরামকোর স্থাপনায় হামলার বিষয়ে সৌদি সরকার বা তেল কোম্পানিটির পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন